শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৩৪ পিএম, ২০২২-১১-০৯
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে স্যাটার্ন গার্মেন্টস এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে-১। আঃ রহিম (২৫), পিতা-আবুল কালাম, স্থায়ী: গ্রাম-এরশাদ নগর ৩ নং ব্লক থানা-টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর, গাজীপুর, ২। মোঃ মারুফ আহম্মেদ (২০), পিতা-নুরুল হক, গ্রাম-সেনবড়ী থানা-ত্রিশাল জেলা-ময়মনসিংহ, বর্তমান গ্রাম-কুনিয়া তারাগাছ, অলি মিয়ার ভাড়াটিয়া, থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর, ৩। আকাশ ওরফে আক্কাস (১৯), পিতা-আব্দুর রহমান, গ্রাম-মাটিকাটা থানা-তাহিরপুর জেলা-সুনামগঞ্জ। কুনিয়া পাচর থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর, ৪। পাভেল (১৯), পিতা-আঃ রাজ্জাক, গ্রাম-তারাপুর থানা-সুন্দরঞ্জ জেলা-গাইবান্ধা। বর্তমান গ্রাম-কোনাপাড়া থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর, ৫। মোঃ মিরাজ আহম্মেদ (২৫) পিতা-হালিম বাদশা, গ্রাম-কুনিয়া পাচর থানা-গাছা, গাজীপুর মহানগর। এ সময় তাদের কাছ থেকে ১টি ছুরি, ২টি সুইচগিয়ার, ২টি চাকু উদ্ধার করা হয়।
জানা যায়, ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চুরি, ছিনতাই, ডাকাতি রোধকল্পে পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলামের নির্দেশনায় গাজীপুর মহানগর পুলিশ বিভিন্ন সময় অভিযান অব্যাহত রেখেছেন। তারাই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে উপ-পুলিশ কমিশনার, অপরাধ (দক্ষিণ) বিভাগ মাহবুব-উজ-জামান, পিপিএম এর তত্ত্বাবধানে, এসি টঙ্গী জোন, মেহেদী হাসান দিপু এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ শাহ্ আলম এর নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পশ্চিম পাশে স্যাটার্ন গার্মেন্টসের সামনে পাকা রাস্তার উপরে কতিপয় দুস্কৃতিকারী ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতির প্রস্তুতি নিতেছে। এরূপ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৫/৬জন ডাকাত পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামীরা জানায়, তাদের সাথে পলাতক আসামী বাবু (২১) পিতা-সাইদুর রহমান ওরফে সিদ্দিক ও ফাহিম (২১) পিতা-অজ্ঞাতসহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী ছিলো। পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নং-১০। গতকাল বুধবার আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা জানায়, তারা বিভিন্ন সময় চুরি, ডাকাতি, ছিনতাইকৃত মোবাইল গ্রেফতারকৃত আসামী ১। তানজিল আহম্মেদ (১৮), পিতা-তাজ উদ্দিন আহম্মেদ, গ্রাম-কুনিয়া তারগাছ, থানা-গাছা, গাজীপুর মহানগর গাজীপুর ২। মোঃ সোহেল রানা (৩২), পিতা-উমল হক, গ্রাম-বোয়াল ময়পাল, থানা জামালপুর, জেলা-জামালপু, বর্তমান গ্রাম-কুনিয়া তারগাছ, থানা-গাছা, গাজীপু মহানগর, গাজীপুর ৩। মোঃ উজ্জল মিয়া (২১), পিতা- আবুল কাশেম, গ্রাম-সিমরাই, থানা কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, বর্তমান গ্রাম-কুনিয়া তারগাছ, থানা-গাছা, মহানগর গাজীপুর ৪। জিয়াউর রহমান (৩২), পিতা-মৃত কাবিল মিয়া, সাং-বাউসিয়া, থানা-নরসিংদী সদর, জেলা- নরসিংদী, বর্তমান ঠিকানা: সাং-কুনিয়া তারগাছ, থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুর এবং পলাতক আসামী একলাস (২২), সাং-চৌধুরী পাড়া, থানা-বাসন, গাজীপু মহানগর, গাজীপুর এবং বায়েজিদ (২৫), সাং-কুনিয়া তারগাছ, থানা-গাছা, গাজীপুর মহানগর, গাজীপুরদের কাছে বিক্রি করে। আসামীদের সাথে নিয়ে বর্ণিত গ্রেফতারকৃত আসামীদের দখল হতে ৩০ টি মোবাইল, ১টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ ও ১টি সিপিইউ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত উল্লেখিত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে অত্র থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। মামলা নং-১০, তারিখ-০৯/১১/২০২২ খ্রি., ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited